ঢাকার দুই ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অন্য যে কোনো নির্বাচনের চেয়ে তিন/ চার গুণ বেশি আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে – এ কথা উল্লেখ করে সুষ্ঠুভাবেই নির্বাচন সম্পন্ন হবে আশাবাদ ব্যক্ত করে কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে।
রোববার কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এছাড়া, নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভোটের দিন সকাল আটটা থেকে পরদিন সকাল ১২ টা পর্যন্ত সকল মোটরযান চলাচল বন্ধ থাকারও নির্দেশ দিয়েছে কমিশন।
কমিশনার আরো বলেন, দূরপাল্লার যান চলাচল কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি তবে দূরপাল্লার যান তাদের নিজ নিজ টার্মিনালে আসতে পারবে। শুধুমাত্র নির্বাচনী এলাকায় এ টা আরোপ থাকবে।
নির্বাচনী সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য যে কোনো নির্বাচনের চেয়ে অনেক বেশি আইনশৃঙ্খলা বাহিনী রাখা হয়েছে।
তিন সিটি করপোরেশন নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে জোরেসোরে কাজ করছে নির্বাচন কমিশন। ইতোমধ্যেই ব্যালট পেপার থেকে শুরু করে আনুষঙ্গিক সব উপকরণ পৌঁছে গেছে রির্টানিং কর্মকর্তার কাছে।
নির্বাচন সুষ্ঠু করতে ৮০ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করেছে কমিশন। নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনের দিন সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা নির্বাচনী এলাকায় মোটরযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে বলে জানান কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।
এছাড়া ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগেই নির্বাচনী প্রচারণা বন্ধ হলেও আচরণবিধি ভঙ্গ করে কেউ যেন প্রচারণা না চালায় এ বিষয়ে নির্দেশ দিয়েছে কমিশন।
এছাড়া, নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভোটের দিন সকাল আটটা থেকে পরদিন সকাল ১২ টা পর্যন্ত সকল মোটরযান চলাচল বন্ধ