ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিনে রোববার ঢাকার দক্ষিণের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ সমর্থীত মেয়র প্রার্থী সাঈদ খোকন। পরীক্ষামূলকভাবে একবারের জন্য হলেও তাকে জয়ী করতে ভোট চেয়েছেন তিনি।
এদিকে, সাঈদ খোকনের পক্ষে প্রচারণায় নেমে ভোট চেয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
সাঈদ খোকন তার প্রাচারণা শুরু করেন যাত্রাবাড়ি থেকে। বাবার আদর্শ অনুসরণ করে নগরীর উন্নয়নে নিজেকে নিবেদিত করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।
এর আগে মালিবাগে তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। বাড়ি বাড়ি গিয়ে, দোকানে দোকানে সাঈদ খোকনের জন্য ভোট চান তিনি।
পরে খিলগাও তালতলা এলাকাতেও সাঈদ খোকনের পক্ষে প্রচারণা চালান তিনি।
ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়নের দাবি জানিয়েছেন, বিএনপি সমর্থীত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণায় শেষ দিনে দক্ষিণ সিটি করপোরেশনের ভোটারদের কাছে ভোট চেয়েছেন প্রার্থীরা। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচরাণা চালান তার স্ত্রী আফরোজা আব্বাস।
মতিঝিল, মগবাজার ও পল্টন এলাকায় গণসংযোগ করেন তিনি। তার প্রচার-প্রচারণায় বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।