তিন সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালালেও শান্তিপূর্ণভাবেই তা করা হয়েছে বলে মনে করছে নির্বাচন পর্যবেক্ষকদের সংগঠন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক ড. মো: আব্দুল আলীম।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় আব্দুল আলীম বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রচারণার পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে ভোটারা ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সেনামোতায়েনের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান দুদ্যলমান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: