দীর্ঘ এক দশকের বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর-দক্ষিণে বিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। ১৩ বছর পর ঢাকাবাসী নির্বাচিত করবে তাদের জন প্রতিনিধি। রাজধানীর প্রায় দেড় কোটি জনসংখ্যার মধ্যে মোট ভোটার সংখ্যা ৪২ লাখ ২৫ হাজার ১২৭ জন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩৬টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৫৪ হাজার ৩৭৪ জন। ভোট কেন্দ্র ১০৯৩টি। এরমধ্যে ৮০ ভাগই ঝুঁকিপূর্ণ বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
ঢাকা উত্তরে মেয়র প্রার্থী ১৬ জন, কাউন্সিলর ২৮১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৮৯ জন।
ঢাকা উত্তর সিটি নির্বাচনে মোট ওয়ার্ডের সংখ্যা ৩৬টি। ভোটার ২৩ লাখ ৫৪ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৪ হাজার ৭০১ জন। নারী ভোটার ১১ লাখ ২০ হাজার ৬৭৩ জন। মেয়র প্রার্থী সংখ্যা ১৬ জন।
কাউন্সিলর প্রার্থী ২৮১ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৮৯ জন। এবার উত্তরে ভোট কেন্দ্র ১ হাজার ৯৩টি। এর মধ্যে সাধারণ ভোট কেন্দ্র ৩৫৭টি আর ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ৫৮৭টি।
নির্বাচনে মেয়র পদে মূল প্রতিন্দ্বিতায় থাকবেন আওয়ামী লীগ সমর্থীত মেয়র প্রার্থী আনিসুল হক ও বিএনপি সমর্থীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
এছাড়া প্রতিন্দ্বিতায় থাকা অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সিপিবি-বাসদ সমর্থিত আব্দুল্লাহ আল কাফি, গণসংহতি আন্দোলনের সমর্থিত জুনায়েদ সাকি ও জাতীয় পার্টি সমর্থিত বাহ্উদ্দিন আহমেদ বাবুল।
রোববার দিবাগত রাতে ১২টায় শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। মঙ্গলবারের ভোট শেষে ঢাকাবাসী পাবে তাদের নতুন নগরপিতা ও জনপ্রতিনিধি।