নির্বাচন

সিটি নির্বাচন: ঢাকা দক্ষিণের ভোটার ১৮,৭০,৭৫৩

ঢাকা দক্ষিণ
ঢাকা দক্ষিণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন আগামীকাল (মঙ্গলবার)। এর মধ্যদিয়ে ঢাকার দক্ষিণের মানুষ নির্বাচিত করবেন তাদের পছন্দের একজন মেয়রসহ ৫৭টি ওয়ার্ডের জন্য কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের।

এ অঞ্চলের ভোটার সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন। নির্বাচনের জন্য প্রস্তুত ৮৮৯টি ভোট কেন্দ্র। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৫২৫টি।

২০১১ সালে গঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর থেকে প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে পরিচালিত হয় এই প্রতিষ্ঠানটি। বহুদিনের প্রতিক্ষার পর ২৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা দক্ষিণের প্রথম সিটি করপোরেশন নির্বাচন।

৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত দক্ষিণ সিটি করপোরেশনের ভোটার সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ০৯, হাজার ২৮৬ জন ও নারী ভোটার ৮ লাখ ৬১ হাজার ৪৬৭ জন। মেয়র প্রার্থী ১৯ জন, কাউন্সিলর প্রার্থী ৩৯০ জন, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৯৭ জন নির্বাচনে প্রতিন্দ্বিতা করছেন। ৮৮৯টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা ৫২৫টি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন :

ওয়ার্ড ৫৭টি

ভোটার ১৮, ৭০, ৭৫৩ জন

পুরুষ ভোটার ১০, ০৯, ২৮৬ জন

নারী ভোটার ৮, ৬১, ৪৬৭ জন

মেয়র প্রার্থী ১৯ জন

কাউন্সিলর প্রার্থী ৩৯০ জন

সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৯৭ জন

ভোট কেন্দ্র ৮৮৯টি

ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ৫২৫টি

নির্বাচনে মেয়র পদে মূল প্রতিন্দ্বিতায় থাকবেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন ও বিএনপি সমর্থীত মেয়র প্রার্থী মির্জা আব্বাস। এছাড়া প্রতিন্দ্বিতায় থাকা অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টি সমর্থীত মোহাম্মদ সাইফুদ্দিন মিলন ও সিপিবি-বাসদ সমর্থীত বজলুর রশিদ ফিরোজ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ