নির্বাচন

ভোট দিতে পারবেন না রাষ্ট্রপতি

ব্যালট বাক্স
ব্যালট বাক্স

সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে পারবেন না রাষ্ট্রপতি আবদুল হামিদ। ভোট দিতে পারবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও।

তারা কেউই ঢাকা সিটি করপোরেশনের ভোটার নন। তবে ভোট দিতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচন কমিশনার, মন্ত্রী, সংসদ সদস্যদের মধ্যে যারা ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটার, তারাই শুধু ভোট দিতে পারবেন।

ঢাকা দক্ষিণ ও উত্তর এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটের সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি বিশিষ্টজনদের মাঝেও এই ভোট নিয়ে আছে বিপুল আগ্রহ।

রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধানসহ ভিভিআইপিরা কে কোথায় ভোট দেবেন তা নিয়েও মানুষের কৌতুহলের কমতি নেই।

রাজধানী ঢাকার বাসিন্দা হলেও এখানকার ভোটার না হওয়ায় রাষ্ট্রপতি আবদুল হামিদ সিটি নির্বাচনে ভোট দিতে পারছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-১০ আসনের ধানমণ্ডি আবাসিক এলাকার ভোটার হওয়ায় তিনি ভোট দিতে পারবেন। তবে তিনি ভোট দিতে যাবেন কি-না তা এখনো নিশ্চিত নয় ।

ভোট দিতে পারবেন না বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। কারণ তিনি ময়মনসিংহ শহরে ভোটার।

ভোট দিতে পারবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কেননা তিনি এখনও ঢাকা সেনানিবাস এলাকার ভোটার, আর সেনানিবাস এলাকা সিটি করপোরেশনের বাইরে।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও ভোট দিতে পারছেন না, তিনি রংপুরে ভোটার।

এদিকে, নির্বাচন কমিশনার, মন্ত্রী, সংসদ সদস্য, বিশিষ্টজনদের মধ্যে যারা ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটার, তারাই শুধু ভোট দিতে পারবেন সিটি নির্বাচনে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ