সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার বহিরাগত চট্টগ্রামে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, এসব বহিরাগতরা শনিবার থেকে প্রকাশ্যে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলমের নির্বাচনী কর্মকর্তাদের হুমকি দিচ্ছে।
পুলিশের সহযোগিতায় নগরীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ সমথির্ত মেয়র প্রার্থীর কর্মীরা নির্বাচনী আচরণবিধি লংঘন করছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল বলেন, নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত পরিমান পুলিশ সদস্য নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: