ঢাকা দক্ষিণের সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গণনার কাজ।
বেসরকারি ফলাফল অনুযায়ি ৮৮৬টি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন পেয়েছেন ৫,৩৫,২৯৬ আর বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ২,৯৪,২৯১ ভোট।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের কাজ।
নাজিরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। এ সময় সাংবাদিকদের জয়ের বিষয়ে তিনি আশাবাদ প্রকাশ করেন।
এর মধ্যদিয়ে ঢাকার দক্ষিণের মানুষ নির্বাচিত করবেন তাদের পছন্দের একজন মেয়রসহ ৫৭টি ওয়ার্ডের জন্য কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের।
এ অঞ্চলের ভোটার সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন। নির্বাচনের জন্য প্রস্তুত ৮৮৯টি ভোটকেন্দ্র। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৫২৫টি।
২০১১ সালে গঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর থেকে প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে এ প্রতিষ্ঠানটি। বহুদিনের প্রতিক্ষার পর হতে যাচ্ছে ঢাকা দক্ষিণের প্রথম সিটি করপোরেশন নির্বাচন।
৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত দক্ষিণ সিটি করপোরেশনের ভোটার সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ০৯, হাজার ২৮৬ জন ও নারী ভোটার ৮ লাখ ৬১ হাজার ৪৬৭ জন। মেয়র প্রার্থী ১৯ জন, কাউন্সিলর প্রার্থী ৩৯০ জন, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৯৭ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮৮৯টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা ৫২৫টি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন:
ওয়ার্ড ৫৭টি
ভোটার ১৮, ৭০, ৭৫৩ জন
পুরুষ ভোটার ১০, ০৯, ২৮৬ জন
নারী ভোটার ৮, ৬১, ৪৬৭ জন
মেয়র প্রার্থী ১৯ জন
কাউন্সিলর প্রার্থী ৩৯০ জন
সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৯৭ জন
ভোট কেন্দ্র ৮৮৯টি
ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ৫২৫ টি
এছাড়া প্রতিদ্বন্দ্বিতায় থাকা অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টি সমর্থীত মোহাম্মদ সাইফুদ্দিন মিলন ও সিপিবি-বাসদ সমর্থীত বজলুর রশিদ ফিরোজ।