নির্বাচন

সিটি করপোরেশন নির্বাচন

ঢাকা উত্তরে তাবিথ আউয়াল থেকে এগিয়ে আনিসুল হক

আনিসুল হক ৪,৬০,১১৭, তাবিথ আউয়াল ৩,২৫,০৮০

আনিসুল হক-তাবিথ আউয়াল
আনিসুল হক-তাবিথ আউয়াল

ঢাকা উত্তরের সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গণনার কাজ।

বেসরকারি ফলাফল অনুযায়ি ১০৯৩টি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক পেয়েছেন ৪,৬০,১১৭ আর বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ৩,২৫,০৮০ ভোট।

এদিকে, নির্বাচন প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের কাজ। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এরইমধ্যে বেশ কিছু প্রার্থীও ভোট দেন।

বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।

এদিকে, গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

নাখালপাড়া চাইল্ড হোপ টিউটোরিয়াল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন সিপিবি-বাসদ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল কাফী রতন।

এছাড়া মগবাজার ইস্পাহানী বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জুনাইদ সাকি।

১৩ বছর পর ঢাকাবাসী নির্বাচিত করবেন তাদের জন প্রতিনিধি। রাজধানীর প্রায় দেড় কোটি জনসংখ্যার মধ্যে মোট ভোটার সংখ্যা ৪২ লাখ ২৫ হাজার ১২৭ জন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩৬টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৫৪ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৪ হাজার ৭০১ জন। নারী ভোটার ১১ লাখ ২০ হাজার ৬৭৩ জন। মেয়র প্রার্থী সংখ্যা ১৬ জন। কাউন্সিলর প্রার্থী ২৮১ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৮৯ জন।

ভোট কেন্দ্র ১০৯৩টি। এর মধ্যে সাধারণ ভোট কেন্দ্র ৩৫৭টি আর ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ৫৮৭টি।

কমিশনের পক্ষ থেকে এরইমধ্যে ৮০ ভাগই ঝুঁকিপূর্ণ বলা হয়েছে।

মঙ্গলবারের ভোট শেষে ঢাকাবাসী পাবেন তাদের নতুন নগরপিতা ও জনপ্রতিনিধি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ