চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন শুরু হয়েছে ভোট গণনার কাজ।
বেসরকারি ফলাফল অনুযায়ি ৭১৯টি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির পেয়েছেন ৪,৭৫,৩৬১ আর বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম পেয়েছেন ৩,০৪,৮৩৭ ভোট।
এর আগে মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
চট্টগ্রাম সিটিতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাছির উদ্দিন মিউনিসিপল মডেল হাইস্কুল কেন্দ্রে ও উত্তর কাট্টলী হাজী দাউদ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম।
চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭১৯টি ভোট কেন্দ্রের মধ্যে নির্বাচন কমিশনের তালিকায় ৫৫১টিই ঝুঁকিপূর্ণ।
তবে এবার সব কেন্দ্রে নির্বিঘ্নে ভোট হয়েছে বলে জানান নির্বাচন কমিশন। র্যাব, পুলিশ, আনসার, বিজিবি ও কোস্টগার্ডের সমন্বয়ে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা।
সব মিলিয়ে চট্টগ্রামের নগরপিতা নির্বাচনে ভোট কেন্দ্র দখল বা কারচুপির কোনো আশঙ্কা করছে না নির্বাচন কমিশন।
এখানে ৪১টি ওয়ার্ডে প্রায় ১৮ লাখ সাড়ে ১৩ হাজার ভোটারের চট্টগ্রাম মহানগরীতে লড়ছেন ১২ জন মেয়র, ২৫৭ জন কাউন্সিলর এবং ৬২ জন নারী প্রার্থী। এখন অপেক্ষা নগরবাসীর রায়ের।
নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ৭১৯টি কেন্দ্রের মধ্যে ৫৫১টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সেগুলোর ওপর নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
সব মিলিয়ে প্রায় সাড়ে ১৭ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন থাকছে চট্টগ্রাম সিটি নির্বাচনে।
ভোট গণনা ও ফলাফল ঘোষণা প্রক্রিয়া অতীতের তুলনায় আরও সহজ ও স্বচ্ছ করতে এবার আরএমএস বা ফলাফল ব্যবস্থাপনা নামে নতুন সিস্টেম চালু করতে যাচ্ছে কমিশন। এ লক্ষে ভোটের দিন এম এ আজিজ স্টেডিয়াম ও সংলগ্ন এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছেন তারা। যেখানে ১৪টি আলাদা আলাদা বুথে প্রতিটি কেন্দ্রের ফলাফল ক্রসচেক করা হবে।