ঢাকায় দুই সিটি করপোরেশন নির্বাচনে বেশ কিছু ভোট কেন্দ্রে কাউন্সিল প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীদের মঙ্গলবার পাল্টা-পাল্টি হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মোট ১৯৮২ ভোট কেন্দ্রের ১০টি কেন্দ্রে হামলার ঘটনায় ১টিতে ভোট প্রায় বেশ কিছু কেন্দ্রে ভোট অনিয়মের খবর পাওয়া গেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বংশালের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়ে ২টি কেন্দ্রে প্রায় আড়াই ঘণ্টা পর আবারো ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালে কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটার পর বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ স্থগিত ছিলো।
মঙ্গলবার সকাল ৮টায় ভোট শুরুর কিছুক্ষণ পরই এ ভাঙচুরের ঘটনা ঘটে।
তবে কে বা কারা এ হামলা ও ভাঙচুরের ঘটনা জানিয়েছে তা এখনো জানা যায়নি।
ভোট শুরুর আগে সকাল সাড়ে ৭টা থেকেই ভোটাররা ওই কেন্দ্রের বাইরে লাইনে অপেক্ষায় ছিলেন। শুরুতে পরিস্থিতি ভালই থাকলেও হঠাৎ সেখানে গণ্ডগোল শুরু হয়।
ধোলাইপার উচ্চ বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্র জাল ভোট দেয়ার অভিযোগ ওঠায়, সেখানেও ভোটগ্রহণ সাময়িক স্থগিত রাখা হয়।
উত্তরা হাইস্কুলের একটি ভোট কেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট নেই, এবং গণমাধ্যম প্রবেশে নিষেধ থাকায় ভেতরে অনিয়মের অভিযোগ এনেছেন জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী বাহাউদ্দিন বাবুল।
এছাড়াও সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয় ও মগবাজার ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে।