ভোট কারচুপির অভিযোগে মঙ্গলবার তিন সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাহার করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
এ সময় দলটির ইলেকশন মনিটরিং টিমের সদস্যরাসহ উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস উপস্থিত আছেন।
এর আগে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন থেকে কিছুক্ষণ আগে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম। রাজনীতি থেকেও তিনি সরে দাঁড়াবেন বলে জানান।
মঙ্গলবার নগরীর দেওয়ানহাট উন্নয়ন আন্দোলনের নির্বাচনী কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন।
মনজুর বলেন, এখানে নির্বাচনের কোন পরিবেশ নেই। চট্টগ্রামের ৮০% কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগ ক্যাডারা। ভোট কেন্দ্রে তাদের কোন এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি। বিভিন্ন এলাকায় তার সমর্থকদের উপর হামলা করেছে আওয়ামী লীগ। তাই নির্বাচন বয়কট করতে বাধ্য হয়েছেন তিনি।