নির্বাচন

নির্বাচন প্রত্যাখ্যান করলেন সাকি

জোনায়েদ সাকি
জোনায়েদ সাকি

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনকে ‘তামাশা’ ও ‘প্রহসন’ বলে নির্বাচন ও এর ফলাফল প্রত্যাখ্যান করলেন মেয়র প্রার্থী জোনায়েদ সাকি।

মঙ্গলবার রাজধানীর হাতিরপুলে তার দল গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচনে জাল ভোট, প্রশাসনের পক্ষপাতিত্ব, পেশী শক্তির প্রভাব, পোলিং এজেন্ট বের করে দেয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে সাকি বলেন, সকাল থেকেই এ ধরনের কার্যকলাপ চলে আসছিলো। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। স্বভাবতই প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ ও পেশী শক্তির প্রভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত হবে। তাই আমি নির্বাচন ও এর ফলাফল প্রত্যাখ্যান করছি।

তিনি আরো বলেন, সকালে ভোটগ্রহণের শুরু থেকেই আমাদের পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছিল। ভোটকেন্দ্র তালাবদ্ধ করে পুরোদমে জাল ভোট দেয়া হয়েছে। ৪০টি কেন্দ্র থেকে আমাদের পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে। সাংবাদিকদেরও তাদের পেশাগত দায়িত্ব পালন করতে দেয়া হয়নি।

এ সময় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাকির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আহমেদ কামাল, সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সদস্য অরূপ রাহী, তসলিমা আখতার প্রমুখ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ