নির্বাচন

দক্ষিণের মেয়র সাঈদ খোকন

সাঈদ খোকন
সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন ইলিশ প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।

গত ২ দশক আগে ইলিশ মাছ প্রতীক নিয়ে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র হয়েছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফ। ভোটের লড়াইয়ে তখন মির্জা আব্বাসকে হারিয়ে নগরপিতা নির্বাচিত হয়েছিলেন তিনি। একুশ বছর পর ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে ওই এক ব্যক্তিকে হারিয়ে মেয়র নির্বাচিত হলেন হানিফপুত্র সাঈদ খোকন।

বুধবার ভোররাতে ঢাকা মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ এ ফলাফল ঘোষণা করেন।

৮৮৬টি কেন্দ্রের বেসরকারি ফলে ২ লাখ ৪১ হাজার ৫ ভোটের ব্যবধানে এগিয়ে সাঈদ খোকন। তিনি ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট পেয়েছেন।

৮৮৯টি কেন্দ্রের মধ্যে স্থগিত তিনটি বাদে বাকিগুলোতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট বর্জন করা বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস মগ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৯৪ হাজার ২৯১ ভোট।

এদিকে, চূড়ান্ত ফলাফলে মো. আব্দুর রহমান ফ্লাস্ক প্রতীক নিয়ে ১৪ হাজার ৭৮৪ ভোট, সোফা প্রতীক নিয়ে জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন ৪ হাজার ৫১৯ ভোট, আবু নাছের মুহাম্মদ মাসুদ হোসাইন চরকা প্রতীক নিয়ে ২ হাজার ১৯৭ ভোট, টেবিল ঘড়ি প্রতীক নিয়ে মো. রেজাউল করিম চৌধুরী ২ হাজার ১৭৩ ভোট ও আংটি প্রতীক নিয়ে গোলাম মাওলা রনি ১ হাজার ৮৮৭ ভোট পেয়েছেন।

৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত দক্ষিণ সিটি করপোরেশনের ভোটার সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ০৯, হাজার ২৮৬ জন ও নারী ভোটার ৮ লাখ ৬১ হাজার ৪৬৭ জন। মেয়র প্রার্থী ১৯ জন, কাউন্সিলর প্রার্থী ৩৯০ জন, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৯৭ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ