নির্বাচন

জলাবদ্ধতামুক্ত-পরিচ্ছন্ন নগরী হবে চট্টগ্রাম, আশ্বাস নাছিরের

আ জ ম নাছির উদ্দিন
আ জ ম নাছির উদ্দিন

চট্টগ্রাম শহরকে জলাদ্ধতামুক্ত ও পরিচ্ছন্ন নগরীতে রূপ দেয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।

বুধবার ভোরে রিটার্নিং কর্মকর্তা আবুল বাতেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনকে হাতি প্রতীকে বেসরকারিভোবে মেয়র নির্বাচিত ঘোষণা করেন।

সকাল থেকে আ জ ম নাছির উদ্দিনের বাসভবনে শত শত মানুষ ভিড় করেন। পরে তিনি পাশের প্রিয়া কমিউনিটি সেন্টারে যান। সেখানে হাতি দিয়ে তাকে স্বাগত জানানো হয়।

চট্টগ্রামে ৭১৯টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফল পাওয়া গেছে। যারমধ্যে আ জ ম নাছির উদ্দিন ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমলা প্রতীক নিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৮৩৭ ভোট।

এছাড়া, মেয়র পদে ওয়াইজ হোসেন ভূঁইয়া টেবিল ঘড়ি প্রতীকে ৯ হাজার ৬৬৮ ভোট, ডিস এন্টেনা প্রতীক নিয়ে মো. সোলায়মান আলম শেখ ৬ হাজার ১৩১ ভোট, হোসাইন মোঃ মুজিবুল হক ময়ুর প্রতীক নিয়ে ৪ হাজার ২১৫ ভোট, মো. আলাউদ্দীন চৌধুরী টেলিস্কোপ প্রতীক নিয়ে ২ হাজার ১৫৯ ভোট, আবুল কালাম আজাদ দেশলাই প্রতীক নিয়ে ১ হাজার ৩৮৫ ভোট, ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে সৈয়দ সাজ্জাদ জোহা ৮৪৫ ভোট এবং মোঃ শফিউল আলম ইলিশ প্রতীকে ৬৮০ ভোট পান।

এবার সিটি নির্বাচনে চট্টগ্রামে মোট বৈধ ভোট পড়েছে ৮ লাখ ২১ হাজার ৩৭১ এবং বাতিল ভোটের সংখ্যা ৪৭ হাজার ২৯২টি।

৪১টি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম সিটিতে ভোটার ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ৩৭ হাজার ৫৩ জন ও নারী ৮ লাখ ৭৬ হাজার ৩৯৬ জন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ