নির্বাচন

ভিন্ন চিত্র চট্টগ্রাম সিটি নির্বাচনে

চট্টগ্রাম সিটি নির্বাচন
চট্টগ্রাম সিটি নির্বাচন

আগেরবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-জামাত সমর্থিত ২০ কাউন্সিলর নির্বাচিত হলেও এবারের চিত্র ভিন্ন। এবার মাত্র ৫টি ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলররা নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা এবার নির্বাচনে তেমন অনিয়ম হয়নি দাবি করলেও, বিএনপি সমর্থিত পরাজিত প্রার্থীরা তা মানতে নারাজ। একই কথা স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের কন্ঠেও।

চট্টগ্রাম সিটি নির্বাচনে ৪১টি ওয়ার্ডের ৩৬টিতেই জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা। আর ১৪টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিজয়ীদের মধ্যে দুই জন বিএনপি সমর্থিত, একজন জামাত সমর্থিত ও একজন স্বতন্ত্র প্রার্থী ছাড়া বাকি সবাই আওয়ামী লীগ সমর্থিত।

গত সিটি নির্বাচনে মোট ২০ জন বিএনপি সমর্থিত কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। পরাজিত বিএনপি সমর্থিত অনেক কাউন্সিলর প্রার্থীর অভিযোগ, ব্যাপক ভোট কারচুপি করে তাদের হারিয়ে দেয়া হয়েছে।

আওয়ামী লীগ সমর্থিত জয়ী কাউন্সিলর প্রার্থীরা বলছেন, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সাধারণ মানুষ ভোট দিয়ে তাদের জয়ী করেছেন।

এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা পরস্পর বিরোধী কথা বলছেন।

এবার চট্টগ্রাম সিটি নির্বাচনে অধিকাংশ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত একাধিক প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ