নির্বাচন

নির্বাচন ৮০% সুষ্ঠু হয়েছে মত বিএনপি প্রার্থীদের

নির্বাচন
নির্বাচন

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে জয়ী বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা মনে করেন, এবারের নির্বাচন ৮০% সুষ্ঠু হয়েছে, তাই তারা ভোট বর্জন করেননি। তাই ফলাফল মেনে নিয়ে শিগগিরই শপথও নেবেন তারা।

দ্বায়িত্ব পালনে মেয়রের সহায়তা চেয়ে তারা বলেছেন, দলীয় বিবেচনায় নয়- জনগনের কল্যাণে সমানুপাতিক উন্নয়ন করতে হবে এলাকাবাসীর জন্য।

ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হয়ে গেল ২৮ এপ্রিল। এ নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটিতে ভোট পড়েছে ৪৮.৫৭% আর উত্তরে ৩৭.২৯%।

যদিও ভোটের দিন বিএনপি বেলা ১২টার পর নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। তবে ভোটের ফলাফলে দেখা যায়, দুই সিটিতে বিএনপি'র কাউন্সিলর প্রার্থী ৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর ৫ জন নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে উত্তরে নির্বাচিত হয়েছেন মাত্র একজন। বাকিরা সবাই দক্ষিণের। নির্বাচনে তাদের জয়ের নেপথ্যের কারণ তুলে ধরলেন বিএনপির এ কাউন্সিলর প্রার্থীরা।

প্রার্থীদের মতে, ভোট মোটামুটি সুষ্ঠু হয়েছে। তাই নির্বাচন বর্জনের দরকার হয়নি। এখন তাদের একটাই চাওয়া, নির্বাচিত মেয়র দলীয় বিবেচনা মাথায় না রেখে- সবার জন্য উন্নয়নের সমান বরাদ্দ রাখবেন।

জনগণ যেহেতু ভোট দিয়ে তাদের নির্বাচিত করেছে, তাই তারা শপথও নেবেন। জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় কাউন্সিলরদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ