ঢাকা দক্ষিণ সিটির ঝিমিয়ে পড়া সেবা ব্যবস্থাকে পুনরায় চালু করতে দক্ষিণের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিদের সহযোগিতা চেয়েছেন মেয়র সাঈদ খোকন। শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ঢাকাবাসীর উন্নয়নে যেসব কাজ করা হবে সেসব কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
কাজের জবাবদিহিতার ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলেও জানান ঢাকা দক্ষিণ নবনির্বাচিত এ মেয়র।
তিনি আরো বলেন, ঢাকাবাসীর উন্নয়নে কাউন্সিলরদের সহযোগিতা চেয়ে মেয়র হিসেবে প্রথম পদক্ষেপ নেয়া হবে।
এর আগে মেয়র সাঈদ খোকনকে ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. আনসার আলী খান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: