ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে স্থগিত হওয়া ৩ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলেছে বিকেল ৪টা পর্যন্ত।
অনিয়মের অভিযোগ ওঠায় গত ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণের ৮ নম্বর ওয়ার্ডের কমলাপুর শেরেবাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয়, ৩৪ নম্বর ওয়ার্ডের সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৩ নম্বর ওয়ার্ডের জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।
বৃষ্টির কারণে সকালে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সংখ্যা বাড়ছে।
এদিকে, সকালে সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান ডিএমপি কমিশনার আছাদুজ্জান মিয়া। বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আর যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: