নির্বাচন

মাগুড়া-১ আসনের উপ-নির্বাচন শনিবার

মাগুড়া-১ আসনের উপ-নির্বাচন
মাগুড়া-১ আসনের উপ-নির্বাচন

মাগুড়া-১ আসনের উপ-নির্বাচন আগামীকাল (শনিবার)। এরইমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

ভোট বাক্স ও ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জামাদী বুঝে নিয়ে নিজ নিজ কেন্দ্রে গেছেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তারা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসন। মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন। মোট কেন্দ্র রয়েছে ১৪০টি। বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে ১৩৫টি ঝুকিপূর্ণ কেন্দ্রে। নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন ৪ জন প্রার্থী।

নৌকা প্রতীকের প্রার্থী এ.টি.এম. আব্দুল ওহাব। সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থীতা হয়েছেন তপন কুমার রায়। আম প্রতীকে ন্যাশনাল পিপুলস পার্টির কাজী তৌহিদুল আলম ও টেলিভিশন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন বিএনএফের প্রার্থী মুনতাসিম বিল্লাহ।

এদিকে, নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করতে সকল ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

গত ৯ মার্চ সংসদ সদস্য ডা: অধ্যাপক সিরাজুল আকবর মারা গেলে মাগুরা-১ আসনটি শূণ্য হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ