কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ভোটের মধ্যে দিয়ে শেষ হলো ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন। রোববার সকাল ১১টার পর রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে এ ভোটগ্রহণ শুরু হয়।
১০টি বিদেশি ইউনিটসহ সারাদেশের মোট ১১১টি ইউনিটের মোট ৩ হাজার কাউন্সিলরের সরাসরি ভোটে ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে। এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য প্রায় ২০০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
তবে, শেষ সময়ে এসে মনোনয়ন প্রত্যাহার করায় নির্বাচনে সভাপতি পদে ১৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৪০ জন প্রার্থীতা করছেন।
গতকাল সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরাসরি ভোটের মাধ্যমেই ছাত্রলীগের নতুন কমিটি নির্বাচিত হবে। এজন্য মেধাবী ও নিয়মিত শিক্ষার্থীদের হাতেই নেতৃত্ব দেয়ার আহবান জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: