আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের শুণ্য পদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৪ হাজার ১০৬ জন। তবে ৪ নং ওয়ার্ডের ৫টি কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
তবে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশের ৩টি মোবাইল টিম, ২টি স্টাইকিং ফোর্স ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) ২টি মোবাইল টিমসহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে প্রতিটি কেন্দ্রে।
প্রসঙ্গত, সাত খুন মামলায় ভারত কারাগারে আটক ও বন্যপ্রানী সংরক্ষণ আইনে এক বছর সাজাপ্রাপ্ত নূর হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয় অব্যাহতি দিলে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে।