নির্বাচন

টাঙ্গাইল-৪ আসনে পুনঃতফসিল

উপ-নির্বাচন
উপ-নির্বাচন

সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগের ফলে শূন্য হওয়া টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচন পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ঘোষিত নতুন তফসিল অনুযায়ী, আগামী ২৭ অক্টোবরের পরিবর্তে ওই আসনে ভোট হবে ১০ নভেম্বর।

পুনঃতফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে ১১ অক্টোবরের মধ্যে। পরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৩ অক্টোবর। আর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে ২১ অক্টোবর পর্যন্ত।

পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্যের পর মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন আবদুল লতিফ সিদ্দিকী।

এরপর গত ১ সেপ্টেম্বর তিনি সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করলে টাঙ্গাইল-৪ আসনটি শূন্য হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ