নির্বাচন

স্থানীয় সরকার নির্বাচনে সব প্রস্তুতি সম্পন্ন: ইসি

মোহাম্মদ সিরাজুল ইসলাম
মোহাম্মদ সিরাজুল ইসলাম

স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে আনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন— এরইমধ্যে বিধির খসড়াও করা হয়েছে বলে জানিয়েছেন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম।

বুধবার কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

সিরাজুল ইসলাম বলেন, আইনের অধ্যাদেশ পেলেই কাজ শুরু করা হবে— স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হলেও আইন শৃঙ্খলা অনুকূলে থাকবে।

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে এমন সিদ্ধান্তের পরপরই বিধির কাজের খসড়া শুরু করার কথা জানিয়েছে কমিশন সচিব বলেন, মানসিকভাবেও প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়ার সিদ্ধান্ত নির্বাচনে তেমন কোনো প্রভাব পড়বে না— প্রতিনিধিরা গণতান্ত্রিক আচরণ মেনে চললে আইন-শৃঙ্খলা পরিস্থিতিও অনুকূলে থাকবে।

এক সপ্তাহের মধ্যে অধ্যাদেশ পাস হলে আসন্ন পৌরসভা নির্বাচনও দলীয় ব্যানারে নেয়া সম্ভব বলে জানান কমিশন সচিব।

এ বছরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন দলীয়ভাবে করার পক্ষে মত দেন। এরপর থেকেই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কাজ শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অবশেষে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এসংক্রান্ত আইনের সংশোধনী অনুমোদন করা হয়। ফলে এখন থেকে স্থানীয় সরকারের সব নির্বাচনেই দলীয় প্রতীক ও ব্যানার ব্যবহার করতে পারবেন প্রার্থীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ