স্থানীয় সরকার নির্বাচন দলীয় মনোনয়ন ও প্রতীকে করার বিষয়ে ময়মনসিংহে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ স্থানীয় নির্বাচন আগের পদ্ধতিতে করার কথা বলছেন, আবার কেউ কেউ দলীয়ভাবে নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন। এর পক্ষে-বিপক্ষে উপস্থাপন করছেন নানা যুক্তি।
নির্বাচনে দলীয়ভাবে ও দলীয় প্রতীকে আয়োজনে মন্ত্রী পরিষদের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ময়মনসিংহের সাধারণ মানুষ ও রাজনীতিবিদরা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কেউ কেউ এ সিদ্ধান্তটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। পাশ্ববর্তী দেশের উদাহারণ তুলে ধরে তারা বলছেন, এতে জনগণের সঙ্গে জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের দুরত্ব কমবে।
তবে অনেকের মতে, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে সেই প্রতিনিধি একটি মাত্র দলের পক্ষে কাজ করবে। এতে ক্ষতিগ্রস্ত হবে জনগণ।
স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতির বিষয়ে সিদ্ধান্তের জন্য আরো পর্যালোচনার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।