নির্বাচন

স্থানীয় সরকার নির্বাচন

দলীয় মনোনয়ন-প্রতীকের বিষয়ে দিনাজপুরে মিশ্র প্রতিক্রিয়া

স্থানীয় সরকার নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচন

স্থানীয় সরকার নির্বাচন দলীয় মনোনয়ন ও প্রতীকে করার বিষয়ে দিনাজপুরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে প্রধান দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝে। কারো অভিমত স্থানীয় নির্বাচন আগের পদ্ধতিতেই হওয়া উচিত, আবার দলীয়ভাবে নির্বাচন করার পক্ষেও রয়েছে অনেকের মত। দুই দলই পক্ষে-বিপক্ষে উপস্থাপন করছেন নানা যুক্তি।

স্থানীয় সরকার নির্বাচন হতে বাকি আর মাত্র দুই মাস। দলীয়ভাবে ও দলীয় প্রতীকে এ নির্বাচন আয়োজনে মন্ত্রী পরিষদের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনীতিবিদরা। নতুন এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে নানা যুক্তি তুলে ধরে আলোচনা-সমালোচনায় মেতেছেন তারা।

দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করছেন দিনাজপুরে আওয়ামী লীগের কোতয়ালী থানার সভাপতি বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন।

উদাহারণ হিসেবে তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতের নির্বাচন পদ্ধতিকে। তারা বলছেন এতে জনগণের সঙ্গে জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের দুরত্ব কমবে।

এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, নতুন নিয়মে নির্বাচন হলে দলের ভিতর কোন বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। আর বিএনপি নেতারা বলছেন,জনগণ ও অন্য দলকে তোয়াক্কা না করেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, এ সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু।

তিনি বলেন, সরকারের বাইরে থাকা দলের প্রার্থীরা নির্বাচনে ঠিকভাবে অংশ নিতে পারবে না। ফলে, অনেক অযোগ্য ব্যক্তি নির্বাচনে জয়ী হতে পারে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ