নির্বাচন

অবৈধ অর্থ লেনদেন বন্ধ করাই বড় চ্যালেঞ্জ

এম সাখাওয়াত হোসেন
এম সাখাওয়াত হোসেন

বাংলাদেশে নির্বাচন ব্যবস্থায় অবৈধ অর্থ লেনদেন বন্ধ করা একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

সোমবার সকালে সিরডাপ মিলনায়তনে ২০০৮ সালের জাতীয় নির্বাচন থেকে ২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচন পর্যন্ত ইলেকশন ওয়ার্কিং গ্রুপের একটি নির্বাচনী প্রতিবেদন তুলে ধরে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব প্রকাশ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা নিরপেক্ষ থাকা উচিত বলেও জানান তিনি।

সাবেক এ নির্বাচন কমিশনার আরো বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে গণতন্ত্র সুসংহত রাখা সম্ভব নয়— নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নতুন আইন প্রবর্তনের আগে পুরোনো বিধিমালা বাস্তবায়ন হলেই কেবলমাত্র নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিশ্চিত হবে।

দেশের দুই প্রধান রাজনৈতিক দলের হাতে নির্বাচন নিয়ন্ত্রণ— উল্লেখ করে সাখাওয়াত বলেন, নির্বাচনের অর্থ লেনদেন বন্ধ করা একটি বড় চ্যালেঞ্জ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ