নির্বাচন

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে সিইসি

কাজী রকিবউদ্দিন আহমদ
কাজী রকিবউদ্দিন আহমদ

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দিয়ে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ বলেন, প্রয়োজনের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নত করা হবে।

মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্থানীয় নির্বাচনের তফসিল প্রসঙ্গে সিইসি বলেন, ‘আইনের জন্য অপেক্ষা করছি— সময় কম পাওয়া যাবে এজন্য দ্রুত কাজ করতে হবে। আমরা সে মোতাবেক বিধি সংশোধনের কাজ এগিয়ে নেয়ার চেষ্টা করছি।’

পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগে আর কোনো দলকে নিবন্ধনের সুযোগ দেয়া হবে না বলে জানান তিনি।

সিইসি আরো বলেন, নতুন দলকে নিবন্ধন করার সময় দেয়া সম্ভব নয়, কারণ হাতে সময় কম। আর স্থানীয় নির্বাচনে নতুন কোনো দলের নিবন্ধনের সুযোগ নেই।

দলীয় প্রতীকে নির্বাচন প্রসঙ্গে কাজী রকিবউদ্দিন আহমদ বলেন, ‘আগেও দলীয় সমর্থনে নির্বাচন হতো তখন প্রতীক থাকত নির্দলীয় আর এবার দলীয়ভাবে প্রতীক দিয়ে এটাকে আনুষ্ঠানিক করা হচ্ছে।

আইনশৃঙ্খলা সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশে নির্বাচন হয় কিন্তু কোথাও পুলিশ দেখি না। নির্বাচনে সহিংসতা হয় শুধু আমাদের এ অঞ্চলে। সহিংসতা ঠেকানোর জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য থাকবে।’

সম্প্রতি দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে মন্ত্রিসভা অধ্যাদেশ অনুমোদন করেছে। অবশ্য এ সংক্রান্ত কোনো আদেশ এখনো জারি করা হয়নি।

এখন পর্যন্ত নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৪০টি। অনিবন্ধিত কোনো দল স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না। ইতিমধ্যে অনেক নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছে।

এ বছরের ডিসেম্বরে পৌরসভা নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

উত্তর সিটি করপোরেশনের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদসহ নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তা ও সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ