নির্বাচন

মহসিন আলীর আসনে উপনির্বাচন ৮ ডিসেম্বর

মহসিন আলী
মহসিন আলী

মৌলভীবাজারে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর আসনে নতুন জনপ্রতিনিধি নির্বাচনে উপ-নির্বাচন হবে ৮ ডিসেম্বর।

বৃহস্পতিবার কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ মৌলভীবাজার-৩ আসনের এ তফসিল ঘোষণা করেন।

প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীরা ১১ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ১৪ নভেম্বর বাছাই শেষে ২২ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহসিন আলী মারা যান। তার আসনটি শূন্য হওয়ায় ১৪ ডিসেম্বরের মধ্যে সেখানে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে ইসির।

এরই মধ্যে ইসি সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এজাহারুল হককে এ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে।

প্রসঙ্গ: ১৯৪৮ সালের ১২ ডিসেম্বর মৌলভীবাজারে জন্ম নেয়া সৈয়দ মহসিন আলী রাজনীতিতে আসেন ছাত্রলীগের মাধ্যমে। একাত্তরে সিলেট বিভাগ সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে তিনি সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন।

১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন মহসিন। মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনবার। সেক্টরস কমান্ডার ফোরামের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ