নির্বাচন

ডিসেম্বরেই পৌরসভা নির্বাচন সম্ভব: সিরাজুল ইসলাম

সিরাজুল ইসলাম
সিরাজুল ইসলাম

স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হওয়ার বিধিমালা চূড়ান্ত করা হবে চলতি সপ্তাহের মধ্যেই— এর ফলে ডিসেম্বরের মধ্যেই দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের তিনি একথা বলেন।

নির্বাচন কমিশন সচিব বলেন, আইন সংশোধনের অনুমোদনের পরপরই বিধির খসড়া চূড়ান্ত করেছে কমিশন। খসড়া পর্যবেক্ষণ করে চলতি সপ্তাহের মধ্যেই বিধির কাজ শেষ করা হবে। তবে ব্যালট পেপার নিয়ে কমিশন কিছুটা সংশয়ে রয়েছে বলেও জানান সিরাজুল ইসলাম।

কোন দলের প্রতি অবিচার করার জন্য নয় সব দলের নির্বাচনে অংশ গ্রহণের জন্যই বিধিমালা তৈরি করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দিয়ে এবং দলীয় প্রতীক ব্যবহার করে স্থানীয় সরকার নির্বাচন করা হবে এমন সিদ্ধান্তের পর ১২ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে এসংক্রান্ত আইন সংশোধনের অনুমোদন দেয়া হয়। এরপর পরই স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি নিয়ে বিভিন্ন মহল থেকে আলোচনার ঝড় উঠে। তবে এসব পর্যবেক্ষণ এবং বিচার বিশ্লেষণের পর অবশেষে পৌরসভা নির্বাচন দলীয় প্রতীকে করার জন্য সোমবার অধ্যাদেশ জারি করে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার প্রকাশিত হয় গেজেট।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ