আগামী ২০ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে সারাদেশে পৌরসভা নির্বাচন শেষ করা হবে –জানিয়েছেন কমিশনার জাবেদ আলী।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা সাংবাদিকদের জানান তিনি।
সব কাজ সম্পূর্ণ শেষ হলে আগামী সপ্তাহেই তফসিলও ঘোষণা করা যেতে পারে বলে জানান এ কমিশনার।
জাবেদ আলী বলেন, এ মধ্যে যদি নির্বাচন কর আ যায় তবে তা কমিশনের পক্ষে ভালো হয়— কেননা, জানুয়ারির ২ তারিখ থেকে ভোটার তালিকা রিভার্জিংয়ের কাজ চলবে। ফেব্রুয়ারিতে এসএসসি (মাধ্যমিক) পরীক্ষা তাই ডিসেম্বরেই নির্বাচন করতে হবে এতে কোনো কেন্দ্র স্থাগিত হলেও ডিসেম্বরেই পুনরায় তা করা যাবে।
তিনি বলেন, পৌরসভা নির্বাচনের আইন সংশোধনের অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ হওয়ায় বিধিমালা সংশোধন করা হচ্ছে এবং আজই তা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। বিধিমালা ভেটিং হয়ে আসলেই নির্বাচনের দিন-তারিখ ঠিক করতে পারবো।
তিনি বলেন, একদিনেই নির্বাচন হবে এমনটাই আশা করা হচ্ছে।
বিধিমালা সংশোধনের বিষয়ে জাবেদ আলী বলেন, দলীয়ভাবে নির্বাচন হওয়ায় দুটি বিষয় বড় হয়ে দাঁড়িয়েছে— আগে প্রার্থী শুধু নিজের ছবি পোস্টারে ছাপাতে পারতেন, এখন দলীয় প্রধানের ছবিও দিতে পারবেন। স্বতন্ত্রদের জন্য জাতীয় নির্বাচনে মতো ১% ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা দেয়ার বিধান থাকছে না সহনীয় সংখ্যা থাকবে। নামমাত্র কিছু সংখ্যা থাকবে।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর ৩৭-৩৮ দিনের কম সময় থাকলে টাইট হয়ে যায়। প্রার্থীরা যেন তিন সপ্তাহ প্রচার করতে পারেন সেসব চিন্তা ভাবনা করে দেখেছি ৪০-৪২ দিন সময় থাকা দরকার। সামনের সপ্তাহে তফসিল হতে পারে যদি আমাদের প্রস্তুতি সম্পূর্ণরুপে শেষ হয়।