নির্বাচন

স্থানীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রচারণার সুযোগ যৌক্তিক

নির্বাচন
নির্বাচন

স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় আচরণবিধিতে প্রধামন্ত্রীসহ সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রচারণার সুযোগ রাখার বিষয়টিকে যৌক্তিক বলে মনে করছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব আবু আলম শহিদ খান।

কেউ আচরণবিধি লঙ্ঘন করলে এর দায় কমিশনকেই নিতে হবে বলেও মনে করেন তারা। শুক্রবার দেশটিভিকে দেয়া সাক্ষাতে তারা এ কথা বলেন।

সরকারের সদিচ্ছা ছাড়া পৌর নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রচনা সম্ভব নয়—উল্লেখ করে সরকারি সুবিধাভোগিরা কোনো সভায় যোগ দেয়ার পরে প্রচারণায় যাতে অংশ নিতে না পারে সে ব্যাপারে কমিশনকে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান বিশিষ্টজনেরা।

ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, পৌরনির্বাচন দলীয় ভিত্তিতে হওয়ায় সরকারি সুবিধাভোগীদের প্রচারণায় অংশ নেয়ার বিষয়টি অসঙ্গত নয়। তবে, নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সরকারের সদিচ্ছার বিকল্প নেই।

সুস্থ রাজনীতি থাকলেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব—উল্লেখ করে নির্বাচন কমিশনই পারে নির্বাচনী আচরণ বিধিকে বলবৎ রাখতে বলেও মন্তব্য করেন আবু আলম।

তবে, জাতীয় নির্বাচনের বিধিমালায় সরকারি সুবিধা না নিয়ে প্রচারণায় অংশ নেয়ার বিষয়টি থাকলেও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে বারবার।

অনেকটা দ্রুততার সঙ্গেই সংশোধন করা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধি। মঙ্গলবার সংশোধনী আইনের গেজেট প্রকাশের পরপরই বিধিমালা প্রণয়নের কাজ শুরু করে দেয় নির্বাচন কমিশন। বুধবার পর্যন্ত খসড়া বিধিমালায় মন্ত্রী-এমপিদের প্রচারণার সুযোগ রাখা হয়নি বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ জাবেদ আলী।

প্রধামন্ত্রী, মন্ত্রী বা সংসদ সদস্য কোনো নির্বাচনী এলাকায় প্রচারণায় গেলে প্রভাব বিস্তারের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা খুব অনিশ্চয়তার মুখে পড়বে। কাজেই এ বিধানটির কারণে কোনোভাবেই প্রভাব বিস্তার রোধ করা যাবে না এমন শঙ্কা করছে নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা।

তবে এর এক দিনের মাথায় হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে অতি গুরুত্বপূর্ণ সরকারি সুবিধাভোগীদের প্রচারণায় সুযোগ দেয়ার প্রস্তাবটি বহাল রাখে কমিশন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ