নির্বাচন

পৌর নির্বাচনের প্রচার-প্রচারণায় বরিশালের প্রার্থীরা

পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনের সিদ্ধান্ত মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পরই প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন বরিশাল জেলার ৬ পৌরসভার সম্ভাব্য প্রার্থীরা। নতুন নির্বাচন পদ্ধতি নিয়ে স্থানীয় জনগণ ও রাজনীতিবিদদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

সরকার সমর্থক প্রার্থীরা দলীয় প্রতীকে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাদের অভিমত, অতীতে দলীয় প্রতীক না থাকলেও দলগতভাবেই এই নির্বাচন হয়েছে।

এদিকে, এই নির্বাচনকে সরকারের নীল নকশা বলে মনে করেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।

বরিশাল জেলার ৬টি পৌরসভায় এই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে গৌরনদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, উজিরপুর, মুলাদী ও মেহেদীগঞ্জে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। ৬ পৌরসভার প্রার্থীর সংখ্যা ৩৫ ছাড়িয়েছে। ব্যানারে ব্যানারে ছেয়ে গেছে এলাকা। নির্বাচনের নতুন পদ্ধতি নিয়ে ভোটারদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ