দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়টি শিগগিরই সংসদে বিল হিসেবে উত্থাপিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
দলীয় প্রতীকে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানেরও চিন্তা করছে সরকার বলেও জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় ঢালাওভাবে কোনো জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হয়নি।
নির্বাচিত কোনো প্রতিনিধি মামলার কোনো চার্জশিটভুক্ত আসামি হলেই কেবল সাময়িক বরখাস্ত হন বলে জানান তিনি।
এছাড়াও সমবায় সমিতির রেজিস্ট্রেশন নিয়ে অবৈধ ব্যাংকিং এর অভিযোগে ৬টি সমবায় সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান খন্দকার মোশাররফ হোসেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: