নির্বাচন

ডিসেম্বরে হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন

মো. জাবেদ আলী
মো. জাবেদ আলী

আগামী ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন কারার কথা থাকলেও সেখান থেকে সরে এসেছে নির্বাচন কমিশন— বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) মো. জাবেদ আলী।

বৃহস্পতিবার কমিশন কার্যালেয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আগামী বৃহস্পতিবারের মধ্যে আচরণবিধি চূড়ান্ত না হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নাও হতে পারে— উল্লেখ করে জাবেদ আলী বলেন, নির্বাচনের আচরণ বিধিমালায় পরিবর্তন আনতে কমিশনের প্রস্তাবিত বিধি যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এক সপ্তাহ পার হলেও, এখনো তা চূড়ান্ত না হওয়ায় ডিসেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান অনিশ্চিত হয়ে পড়েছে।

সেইসঙ্গে নির্বাচনী আচরণবিধিতে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারি সুবিধাভোগীদের প্রচারণায় অংশগ্রহণের পক্ষও যুক্তি দিয়ে তিনি আরো বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ঠিক রাখতেই এ ধরণের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন।

ডিসেম্বরে নির্বাচনের আয়োজন করতে হলে আগামী সপ্তাহেই তফসিল ঘোষণা করতে হবে বলেও জানান এ নির্বাচন কমিশনার।

এর আগে ২৪ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন।

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে আইন সংশোধনে মন্ত্রিসভার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের পরপরই অধ্যাদেশের অপেক্ষায় না থেকে কাজ শুরু করে দেয় নির্বাচন কমিশন।

গেজেট প্রকাশের পর ডিসেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে এমন সিদ্ধান্তের কথাও জানানো হয় কমিশনের পক্ষ থেকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ