নির্বাচন

মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ

সৈয়দা সায়রা মহসিন
সৈয়দা সায়রা মহসিন

প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হয়েছেন।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক এ ঘোষণা দেন।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে উপনির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বলেন, একক বৈধ প্রার্থী হওয়ায় সৈয়দা সায়রা মহসিনকে বেসরকারিভাবে সাংসদ ঘোষণা করা হয়েছে।

মৌলভীবাজার জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগসহ ৩টি রাজনৈতিক দলের এবং দুজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গত ১৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাইয়ের সময় বিভিন্ন ত্রুটি ধরা পড়ায় রিটার্নিং কর্মকর্তা জাতীয় পার্টির (এরশাদ) সৈয়দ নুরুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ আশরাফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশিদ ও সুহেল আহমদের মনোনয়নপত্র বাতিল করেন।

ফলে উপনির্বাচনে একক বৈধ প্রার্থী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দা সায়রা মহসিন। গতকাল রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসিন আলীর মৃত্যু হয়। ফলে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন আগামী ৮ ডিসেম্বর এ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ