নির্বাচন

রাত ১২টার মধ্যে বিলবোর্ড-পোস্টার সরানোর নির্দেশ: ইসি

পোস্টার
পোস্টার

রাত ১২টার মধ্যে রাস্তা থেকে বিলবোর্ড সরিয়ে ফেলতে শেষ হচ্ছে কমিশনের বেধে দেয়া সময়— এরমধ্যে সরিয়ে ফেলা না হলে জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।

বৃহস্পতিবার কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এদিকে, জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে একাধিক ব্যক্তির মনোনয়পত্র জমা দেয়ার সুযোগ থাকলেও পৌর নির্বাচনে তা না থাকায় দ্বিধাদ্বন্দ্বে পড়েছে রাজনৈতিক দলগুলো— তবে কমিশনের পক্ষে বলা হচ্ছে দলগুলো একটু সচেতন থাকলে এ নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই।

শর্তগুলো সঠিকভাবে মানলেই মনোনয়নপত্র বাতিল নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ থাকবে না রাজনৈতিক দলগুলোর বলেও মনে করেন তিনি।

দলীয়ভাবে একজন ব্যক্তির মনোনয়নপত্র জমা দেয়ার বিধানটি রাখায় দলের মনোনয়ন বঞ্চিতদের স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ার পথ খুলে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মনোনয়নপত্র জমা দেয়া শুরু হলেও তেমভাবে চলছে না বেচাকেনা—বড় রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত সিদ্ধান্ত না নেয়ায় জমে উঠেনি মনোনয়পত্র জমা দেয়ার হিড়িক।

নির্বাচনী আমেজ শুরুর সঙ্গে সঙ্গেই রাস্তাঘাট যেন রঙ্গিন আভাসে ভরে উঠে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের পোস্টার, স্টিকার, ব্যানার, বিলবোর্ড, লিফলেটের মতো নানা উপকরণ। এর ব্যতয় ঘটেনি যেন পৌর নির্বাচনেও। দলীয় প্রতীকে এবারই প্রথম পৌর নির্বাচনের সুযোগ হওয়ায় সুযোগ থাকছে নিজের ছবির পাশে দলীয় ব্যক্তিসহ দলীয় প্রতীক রাখারও।

তবে এসব সরিয়ে ফেলতে নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার সময় থেকে ৪৮ ঘণ্টা বেধে দিয়েছে কমিশন। যদিও অতীতে বিগত নির্বাচনগুলোর সময় এ ধরনের আল্টিমেটামের পরেও বেশির ভাগ পোস্টারই থেকে যেত রাস্তাতেই। এবারও আইন না মানলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ