নির্বাচন

সময়সীমা শেষ হলেও অনেককে ব্যানার ফেস্টুন সরাচ্ছে শুক্রবারেও

ব্যানার ফেস্টুন সরাচ্ছে
ব্যানার ফেস্টুন সরাচ্ছে

নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই পোস্টার, প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার সরিয়ে নিলেও এ নির্দেশ মানেননি সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ। বৃহস্পতিবার রাত ১২টায় কমিশন বেধে দেয়া সময়সীমা শেষ হলেও শুক্রবারও অনেককে ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলতে দেখা গেছে।

আবার অনেক জায়গায় এসব বিলবোর্ড ও পোস্টার সরাতে অভিযান পরিচালনা করছে নির্বাচন কমিশন।

নির্বাচনী ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলার ৪৮ ঘণ্টা সময় শেষ হয়েছে বৃহস্পতিবার রাত ১২টায়। নির্বাচন কমিশনের এ নির্দেশে এরইমধ্যে অনেক জায়গায় সরিয়ে ফেলা হয়েছে পৌর নির্বাচন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে লাগানো ব্যানার, ফেস্টুন বিলবোর্ড ও পোস্টার।

প্রতিটি মোড়ে গাছ, দেয়াল ও বিদ্যুতের খুঁটিসহ নড়াইলে শহরের প্রায় সব জায়গায়ই ছিল শুভেচ্ছা ব্যানার, বিলবোর্ড। তবে এখন প্রার্থীরা তা সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছে নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক রায়হগান কাওছার।

তবে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা পার হলেও বরগুনা, বরিশাল, নাটোর ও সাভারসহ বেশ কিছু জায়গায় সরানো হয়নি মনোনয়ন প্রত্যাশীদের ফেস্টুন, পোস্টার।

এদিকে, পৌরসভা নির্বাচনকে সামনে রেখে অবৈধ বিলবোর্ড ও পোস্টার অপসারনে অভিযান পরিচালনা করেছে সাভার উপজেলা নির্বাচন কমিশন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ