আসন্ন পৌরসভা নির্বাচন দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার প্রচারণায় সংসদ সদস্যদের অংশ গ্রহণের সুযোগ দেয়ার দাবি জানিয়ে আওয়ামী লীগ।
এদিকে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১০ দিন পেছানোর দাবি করেছে জাতীয় পার্টি।
রোববার সকালে দল দুইটির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতারা আলাদা আলাদাভাবে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে এসব দাবি জানান।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার-সিইসির সঙ্গে বৈঠকে এরজন্য আচরণবিধি সংশোধনের এ প্রস্তাব করেন।
পরে বৈঠক শেষে বের হয়ে এসে সাংবাদিকদের হানিফ বলেন, প্রধান নির্বাচন কমিশনার সকল কমিশনারের সঙ্গে নির্বাচনী আইন পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
এদিকে, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতে এ সংসদ সদস্যদের প্রচারণায় সুযোগ ও মনোনয়ন জমার তারিখ পেছানোর দাবি করেন।
তবে জানুয়ারি মাসে এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় সিইসি নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বলে জানান বাবলু।