নির্বাচন

শেষ হল পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমা

পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ায় শেষ দিনে ব্যস্ত সময় পার করেছে প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেয়া শুরু করেন।

প্রথমবারের মতো দলীয়ভাবে নির্বাচন হওয়ায় নিজ নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র পদপ্রার্থীরা।

দেশের বিভিন্ন জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভীড় করেন। বেশিরভাগ প্রার্থীই শেষ দিনে তাদের মনোনয়নপত্র জমা দেন।

এদিকে, উৎসবমুখর পরিবেশে সিলেটের ৩ পৌরসভায় বিভিন্ন দলের ২৩ জন মেয়র প্রার্থী এবং ১২৬ জন কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। দলের সমর্থন না থাকলেও অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

বরিশালের ৬টি পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ স্বতন্ত্র প্রার্থী হিসেবেও প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

আর কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৮২ জন প্রার্থী।

শেষ দিনে খুলনার চালনা ও পাইকগাছা পৌরসভায় মেয়র পদে ৫ জন এবং কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

মৌলভীবাজার সদর, কুলাউড়া, কমলগঞ্জ ও বড়লেখা পৌরসভায় মেয়র পদে ২০ জন এবং কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রায় দেড় শতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

গাজীপুরের শ্রীপুরে মেয়র পদে ৪ জন ও কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। ভোলার ৩ টি পৌরসভায় মেয়র পদে ৯ জন এবং কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শেষ দিনে দিনাজপুর জেলার ৫ টি পৌরসভার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এসময় দলের শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাদের সঙ্গে ছিলেন।

এছাড়াও নড়াইল, যশোর, কুমিল্লা, ধামরাই, নাটোর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, মাগুড়া, সিরাজগঞ্জ ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

বাছাইয়ে যারা বাতিল হবে তারা পরবর্তীতে আপিল করতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ৫ ও ৬ ডিসেম্বর যাচাই-বাছাই ও মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ