নির্বাচন

মনোনয়নপত্র জমা দিতে বাধাগ্রস্ত হলেই ব্যবস্থা: শাহনেওয়াজ

মো. শাহনেওয়াজ
মো. শাহনেওয়াজ

পৌরসভা নির্বাচন সুষ্ঠু করতে কমিশন সব ধরনের ব্যবস্থা নিয়েছে—উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, অন্যায়ভাবে কাউকে বাধা দিলে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রার্থীরা যাতে নির্বিঘ্নে মনোনয়নপত্র জমা দিতে পারেন এ ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।

এ সময় তিনি বলেন, যাচাই-বাছাইয়ে অনিয়ম হলে ব্যবস্থা নেবে আপিল কর্তৃপক্ষ-নির্বাচন সুষ্ঠু হবে এ বিষয়ে রাজনৈতিক সকল দলগুলোকে কমিশনের প্রতি আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন।

চাঁদপুরের মতলব ও উত্তর চট্টগ্রামের রাউজান কয়েকটি জায়গা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র দিতে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগের ভিত্তিতে শাহনেওয়াজ বলেন, কমিশন খোঁজ নিয়ে দেখেছে এ অভিযোগ কিছুটা সত্য হলেও পুরোপুরি নয়।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে হবে— কোনো ধরনের অনিয়ম সম্পর্কে আমাদের জানালে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়া হয়েছে এমন সব অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই কমিশনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তুলছে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এসব অভিযোগের মধ্যেই দলীয় প্রার্থী বাছাই করে সুপারিশও করেছে বড় দুই রাজনৈতিক দলসহ অন্যান্য দলগুলো। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উৎসাহ -উদ্দীপনার কমতি ছিল না প্রার্থীদের মধ্যে। কিন্তু কিছু কিছু জায়গায় মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়াসহ মিছিল শোডাউন করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

তবে, এসব অভিযোগ পুরো সত্য নয় বলে দাবি কমিশনের। বৃহস্পতিবার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে কমিশন সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে, দুপুরে আওয়ামী লীগ মনোনীত ২৩৬ জন মেয়র পদের প্রার্থীর চূড়ান্ত তালিকা পাঠানো হয় কমিশনে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ