নির্বাচন

পৌর নির্বাচন: শেষ হলো মনোনয়নপত্র যাচাই-বাছাই

পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

সারাদেশে ২৩৪টি পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ রোববার বিকেলে ৫টায় শেষ হয়েছে।

এ পর্যন্ত সিলেট, গোপালগঞ্জ, কুড়িগ্রাম ও মৌলভীবাজারে ১০ জনের মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া সিলেটে ৬ জন ও কুড়িগ্রামে ১৮ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে কমিশন।

সারাদেশে পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ- রোববার। এ পর্যন্ত সিলেটে ৫ জন ও গোপালগঞ্জে ২ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া সিলেটে ৬ জন ও কুড়িগ্রামে ১৮ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে গাজীপুরে ৪ জন ও নড়াইলে ১০ জন মেয়র প্রাথীর সবার মনোনয়নপ্রত বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। বিকেল পর্যন্ত চলবে যাচাই বাছাইয়ের কাজ।

এদিকে, মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকেই নির্বাচনী এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। নিজ নিজ এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

পৌরসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতিতে সকাল থেকে নির্বাচন কমিশন কর্মকর্তারা কাগজপত্র ও হলফনামা যাচাই বাছাইয়ের কাজ করছেন। সিলেটের গোপালগঞ্জ উপজেলায় তিনজন ও জকিগঞ্জ উপজেলায় ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গোপালগঞ্জ উপজেলায় সাধারণ কাউন্সিলর পদে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

গোপালগঞ্জ ও টুঙ্গীপাড়া পৌরসভায় মেয়র পদে ২ জন মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র রেজাউল হক শিকদার তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

গাজীপুরের শ্রীপুরে পোরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে। নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এক জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

কুড়িগ্রামের উলীপুর পৌরসভায় যাচাই বাছাইয়ের শেষ দিনে ২ মেয়র প্রার্থীসহ ২০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং অফিসার।

মৌলভীবাজার পৌরসভায় ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মতিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এর মধ্যেই নড়াইল পৌরসভায় ১০ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

দাখিল করা তথ্যে গরমিল থাকায় এসব প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন ও যাচাই-বাছাইয়ে অনিয়ম হলে আপিল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর প্রতীক পাবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

শনিবার:

গতকাল সকাল ৯টা থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়। এরইমধ্যে রাজশাহী, কুষ্টিয়া ও চাঁদপুরের ৬টি পৌরসভার ৯ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

এদিকে, মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকেই নির্বাচনী এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। নিজ নিজ এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ৩ ডিসেম্বর। শনিবার সকাল থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতিতে তাদের দাখিল করা কাগজপত্র ও হলফনামা যাচাই বাছাই করা হচ্ছে।

নির্বাচন কমিশনে জমা দেয়া তথ্যে গরমিল থাকায় যাচাই-বাছাইয়ের প্রথম দিনে রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র পদে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মতিন ও মাসুদ পারভেজের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। খুলনায় দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

কুষ্টিয়ার সদর, মিরপুর, ভেড়ামারা ও খোকসা পৌরসভায় ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

অন্যদিকে শিক্ষাগত যোগ্যতার সনদ জমা না দেয়ায় চাঁদপুরে বিএনপির মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

কুড়িগ্রাম পৌরসভায় কমিশনার পদে একজন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

বাছাইয়ে যারা বাতিল হবে তারা পরবর্তীতে আপিল করতে পারবে। যাচাই-বাছাইয়ে অনিয়ম হলে আপিল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর প্রতীক পাবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

এদিকে, পৌরসভাগুলোতে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। চায়ের দোকান থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, সর্বত্র চলছে আলোচনা। যোগ্য ও মেধাবী প্রার্থীদের বেছে নিতে চান ভোটাররা। ভোট দেয়ার পরিবেশ নির্বিঘ্ন করার দাবি তাদের।

প্রার্থীরাও এরইমধ্যে ভোটারদের কাছে গিয়ে উন্নয়নের আশ্বাস দিতে শুরু করেছেন। আর ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।

জানা গেছে, নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা প্রচারকাজ শুরু করতে পারবেন ৯ ডিসেম্বর থেকে। তবে প্রার্থীরা চাইলে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন ১৩ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা বৈধ প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করবেন। এবারই প্রথম মেয়র পদপ্রার্থীরা দলীয় প্রতীক পাচ্ছেন।

আগামী ৩০ ডিসেম্বর এসব পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থন ও প্রতীক ব্যবহার করে পৌরসভার মেয়র পদে লড়বেন প্রার্থীরা।

গত ২৪ নভেম্বর দুপুরে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

এবার নির্বাচনী প্রচারের জন্য প্রার্থীরা ১৫ দিন সময় পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে এ মুহূর্তে ৪০টি রাজনৈতিক দলের নিবন্ধন রয়েছে।

এরই মধ্যে পৌরসভার মেয়র পদপ্রার্থীদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।

এদিকে, হাইকোর্টের আদেশে মংলা পৌরসভার নির্বাচন স্থগিত আছে। এ ছাড়া উচ্চ আদালত মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করলেও এই আদেশের কাগজপত্র না পৌঁছানোয় রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিয়েছেন।

শুক্রবারের তথ্য:

দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনে ২৩৫টি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এক হাজার ২২৩ জন মনোনয়নপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনে।

নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ হাজার ৪৬৬ জন। শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিতসকরেছেন নির্বাচন কমিশনের উপসচিব সামসুল আলম।

সাধারণ কাউন্সিলর কাউন্সিলর পদে ৯৭৯৮ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৬৬৮ জন। এসব পৌরসভায় মোট মনোনয়নপত্র জমা পড়েছে ১৩ হাজার ৬৮৯টি, যা গত পৌরসভা নির্বাচনের তুলনায় কম।

সর্বশেষ ২০১১ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আড়াইশ পৌরসভায় মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১৫ হাজারেরও বেশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। এরমধ্যে মেয়র পদে ১২০০ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে তিন হাজার ও সাধারণ কাউন্সিলর পদে ১০৩০০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

২৩৫টি পৌরসভায় এবার সোয়া ৩ হাজার পদে ভোট হবে। এরমধ্যে মেয়র পদ ২৩৫টি, সাধারণ কাউন্সিলর পদ দুই হাজার ২১১টি ও সংরক্ষিত কাউন্সিলর পদ ৭৩৭টি।

গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। নিবন্ধনভুক্ত ৪০টি দলের মধ্যে অর্ধেকের বেশি নির্বাচন কমিশনে তাদের মনোনীত মেয়র প্রার্থীর তালিকা জমা দিলেও এখন পর্যন্ত ১৪টি দলের প্রার্থীর মনোনয়নপত্র জমার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ