নির্বাচন

নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ

নির্বাচনী প্রচারণা
নির্বাচনী প্রচারণা

আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ায় নির্বাচনী এলাকাগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া না হলেও প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রতীক বরাদ্দ দেয়া হবে আগামী ১৪ ডিসেম্বর।

সারাদেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতে এরইমধ্যে শুরু হয়ে গেছে সকল ধরনের প্রচার-প্রচারণা। যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচিত হবে এ প্রত্যাশা তাদের।

এদিকে, কিশোরগঞ্জ পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী কামরুন্নাহার লিপি। আর বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী হাজী ইসরাইল মিয়া নির্বাচন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রায় ৩৩ হাজার ৬১৯ ভোটার নিয়ে খাগড়াছড়ি পৌরসভা। যেখানে পুরুষ ভোটারের সংখ্যা ১৯ হাজার ১২২ জন আর নারী ভোটার ১৪ হাজার ৪১৯ জন। পৌরবাসীর প্রত্যাশা আসন্ন ৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনে যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচিত হবেন যিনি মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে, কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে দল থেকে অযোগ্য ব্যক্তিকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে বলে অভিযোগ এনে নির্বাচন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী হাজী ইসরাইল।

আর পৌরসভার ৪,৭ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর প্রার্থী আম্বিয়া খাতুনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন কামরুন্নাহার লিপি। আগামী ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন তাকে বিজয়ী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ