নির্বাচন

নারী প্রার্থীদের প্রতীক পরিবর্তন সম্ভব নয়

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

ভবিষ্যতে পৌর নির্বাচনে নারী প্রার্থীদের এমন প্রতীক দেয়া হবে না—তবে এ নির্বাচনে তা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের কার্যালয়ে পৌর নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের প্রতীক পরিবর্তনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনের দূরদর্শিতার অভাবের কথা স্বীকার করে নির্বাচন কমিশন সচিব বলেন, বিধি হয়ে যাওয়ায় এ নির্বাচনে প্রতীক পরিবর্তন করা সম্ভব নয়।

এ সময় নারী এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে চিঠি দেয়ার কথাও জানান তিনি।

এদিকে, ১৯ ডিসেম্বর নির্বাচনের আগে দেশের পরিস্থিতি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে কমিশন।

প্রসঙ্গত, আসন্ন পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়ার আগেই সংরক্ষিত কাউন্সিলর পদে নারী প্রার্থীদের প্রতীক পরিবর্তনের জোর দাবি উঠেছে।

সংরক্ষিত আসনে প্রার্থী যেহেতু নারী, তাই বরাবরই প্রতীকগুলো হয় চুলা, কাঁচি, চকলেট, চুড়ি, পুতুল, ফ্রক, ভ্যানিটি ব্যাগের মতো সরঞ্জাম। এনিয়ে প্রত্যেক নির্বাচনের আগেই সমালোচনার ঝড় উঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ নিয়ে আওয়ামী লীগ, বিএনপি, নারী সংগঠনসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ