নির্বাচন

নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ

উৎসবের আমেজ
উৎসবের আমেজ

আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে নির্বাচনী এলাকাগুলোতে এখন উৎসবের আমেজ। প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তার সমর্থকরা। পৌরবাসীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের ঘরে ঘরে। যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচনের হিসাব-নিকাষে আলোচনায় ব্যস্ত ভোটাররাও।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বগুড়ার ৯টি পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ৯১১ জন। যা গত নির্বাচনের মোট ভোটারের সংখ্যার চেয়ে ১৪% বেশি।

মোট ভোটরের মধ্যে নারী ভোটারের সংখ্যাও বেশি। তাই আসন্ন পৌরসভা নির্বাচনে ভোটারদের দৃষ্টি আকর্ষনে তরুণ ও নারী ভোটারদের প্রাধান্য দিচ্ছেন প্রার্থীরা। নিজের পছন্দের যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার কথা বলছেন তরুণ ও নারী ভোটাররা।

বগুড়ার নির্বাচন পর্যবেক্ষক রকিবুল হক খান বলেন, পৌরসভা নির্বাচনে প্রার্থীদের জয়-পরাজয় নির্ভর করবে তরুণ ও নারী ভোটারদের ভোটে।

এদিকে, যশোরে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার পর থেকে ক্ষোভ দেখা দিয়েছে দলের নেতাকর্মীদের মধ্যে। যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দেওয়ার অভিযোগ এনে জেলার ৬টি পৌরসভার ৫টিতেই নির্বাচনে দাড়িয়েছে বিদ্রোহী প্রার্থী।

বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিপাকে পড়েছে জেলা আওয়ামী লীগ।

বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করে না করলে দল থেকে তাদের বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন বগুড়ার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ