নির্বাচন

প্রার্থিতা প্রত্যাহারে চাপ প্রয়োগ করলে ব্যবস্থা: ইসি

জাবেদ আলী
জাবেদ আলী

আসন্ন পৌরসভা নির্বাচনে কোনো প্রার্থীকে প্রার্থিতা প্রত্যাহারে চাপ প্রয়োগ করলে বা হুমকি দিলে তা আমলে নেবে নির্বাচন কমিশন-ইসি জানিয়েছেন কমিশনার জাবেদ আলী।

রোববার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এক্ষেত্রে প্রার্থীরা লিখিত অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান কমিশনার।

এ সময় তিনি বলেন, কমিশনের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরিয়ে আনতে সব প্রার্থীকেই সমানভাবে দেখা হবে।

এদিকে, কোনো প্রার্থী বা সমর্থকদের কেউ আচরণবিধি লঙ্ঘন করছে কিনা এ বিষয়ে তদারকি করতে আজ-রোববার থেকেই মাঠে থাকছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আসন্ন পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার পরপরই যারা দলীয় মনোনয়ন পাননি তাদেরকে কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিতে বলে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয় দু'দলের পক্ষ থেকেই।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, দলীয় বা স্বতন্ত্র প্রার্থী নয়— যে কোনো প্রার্থীই নির্বাচন সংক্রান্ত অসুবিধার কথা জানালে কমিশনের কাছ থেকে সহযোগিতা পাবেন।

তিন সংসদ সদস্যের আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কমিশনের বারবার সতর্কতার পরেও দুই মন্ত্রীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে।

এসব অভিযোগকে আমলে না নেয়া হলে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানান এ কমিশনার।

রাজনৈতিক দলগুলোর আস্থা ফেরাতে সবাই যাতে সমান সুযোগ পায় নির্বাচন কমিশন তা নিশ্চিত করবে বলে জানান তিনি।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ