নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ পৌরসভায় আ’লীগের মেয়র প্রার্থী নির্বাচিত

পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

প্রতিদ্বন্দ্বীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌর নির্বাচনে ৭টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র নির্বাচিত হচ্ছেন।

পৌরসভাগুলো হলো: পিরোজপুর, মাদারগঞ্জ, টুঙ্গিপাড়া, ছেংগারচর, ফেনী, পরশুরাম ও চাটখিল। এসব এলাকায় একজন করে প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব জেসমিন টুলী।

জানা গেছে, রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এ পর্যন্ত ১৬২ জন মেয়র প্রার্থী সরে দাঁড়িয়েছেন।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া পৌর নির্বাচনে ২৩৪টি মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৯২১ জন।

নির্বাচন কমিশনার জেসমিন টুলী বলেন, এরমধ্যে আওয়ামী লীগের ২৩৩ জন, বিএনপির ২১৯ জন এবং জাতীয় পার্টির ৭৩ জন রয়েছেন। বাকিদের মধ্যে স্বতন্ত্র এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা আছেন।

আজ সোমবার চলছে প্রতীক বরাদ্ধের কাজ। সকাল থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। বিকেলে এ কার্যক্রম শেষ হলে প্রতীক নিয়ে আনুষ্ঠানিক প্রচারে নামবেন তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ