নির্বাচন

প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে চলছে প্রচার-প্রচারণা

 নরসিংদী পৌরসভা
নরসিংদী পৌরসভা

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণায় সরগরম সারাদেশের পৌর এলাকা। উৎসবমুখর পরিবেশে দলীয় প্রতীক নিয়ে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।

প্রতীক বরাদ্দের পর থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন।

আসন্ন পৌরসভা নির্বাচনে নরসিংদী পৌরসভায় মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী লড়ছেন।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো নির্বাচিত করার সুযোগ চেয়ে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী কামরুজ্জামান কামরুল।

আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এসএম কাইয়ূম প্রতিশ্রুতি দিচ্ছেন মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার।

পিছিয়ে নেই বিএনপির দলীয় প্রার্থী সাইফুল ইসলাম সোহেল। পরিকল্পিত নগরায়নের আশ্বাস দিচ্ছেন তিনি।

তবে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় বিবেচনায় নয় যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা।

এদিকে, নড়াইলের নড়াইল ও কালিয়া দুই পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন মোট ১০৫ জন প্রার্থী।

দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে এই প্রার্থীরা ছাপাখানায় ছুটছেন পোস্টার ,লিফলেট ছাপাতে। ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ