নির্বাচন

পৌর নির্বাচন: প্রচারণায় উৎসবের আমেজ

পৌর নির্বাচন
পৌর নির্বাচন

আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে নির্বাচনী এলাকাগুলোতে এখন উৎসবের আমেজ। প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা।

পৌরবাসীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের ঘরে ঘরে। যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচনের হিসাব-নিকাষের আলোচনায় ব্যস্ত ভোটাররাও।

৩০ ডিসেম্বর অনুষ্টিত হতে যাচ্ছে পৌর নির্বাচন। এতে, লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভায় নির্বাচন হবে। নির্বাচনকে ঘিরে পুরো লালমনিরহাট জুড়ে উৎসবের আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় চলছে নির্বাচনী আলোচনা। ভোটাররা করছেন চুল চেরা বিশ্লেষণ।

পাটগ্রাম পৌরসভায় নির্বাচনে ১০ জন মেয়র পদে আর ১১৬ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতা করবেন। তবে এবারের নির্বাচনে দলীয় প্রতিক ও রাজনৈতিকভাবে অংশগ্রহণে ভোটার ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে।

লক্ষ্মীপুরের ৩টি পৌরসভার নির্বাচনী প্রচারনা জমে উঠেছে। প্রতীক বরাদ্ধের পরপরই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণার যুদ্ধে নেমেছেন। সঙ্গে রয়েছেন তাদের কর্মী সমর্থকরা। নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটাররদের।

জেলার রায়পুর, রামগঞ্জ ও রামগতি পৌর এলাকা এখন প্রার্থীদের গনসংযোগ আর প্রচারনা চোখে পড়ার মতো। সর্বত্রই বইছে নির্বাচনী উৎসবের আমেজ।

শুধু প্রতিশ্রুতি আর আশা নয় পৌরবাসীর উন্নয়নে যে প্রার্থী কাজ করবেন এমন সৎ ও যোগ্য ব্যক্তিকেই ভোট দিয়ে মেয়র হিসেবে নির্বাচিত করতে চান ভোটাররা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ