নির্বাচন

নির্বাচনী প্রচার-প্রচারণায় সরগরম পৌর এলাকা

পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে পৌর এলাকাগুলো। চট্টগ্রাম ও চাঁদপুরের বিভিন্ন পৌর এলাকাগুলোতেও একই অবস্থা। উৎসবমুখর পরিবেশে দলীয় প্রতীক নিয়ে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।

সকাল থেকে রাত পর্যন্ত মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। তবে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচনের আশা করছেন প্রার্থী ও ভোটাররা।

এদিকে, প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গে চট্টগ্রামের পৌর এলাকা গুলোতে প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। নগরীর রাঙ্গুরিয়া, রাউজান, সাতকানিয়া, চান্দনাইশ, পটিয়া ,মিরসরাই ইত্যাদি পৌর এলাকাগুলো প্রার্থী ও সমর্থকদের প্রচারনায় মুখর।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের আশা করছেন ভোটাররা। দলীয় প্রতীকে জয়ের বিষয়ে আশাবাদী প্রার্থীরাও।

ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া পৌরসভায় নির্বাচনকে ঘীরে উৎসবমুখর পরিবেশ। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। তবে সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করার কথা বললেন ভোটাররা।

নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের মতলব পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নানা উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের ঘরে ঘরে।

তবে পছন্দের প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন ভোটাররা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ